৫১ হাজার ইয়াবা বড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির বিসিক শিল্প এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৫১ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৩০)। তিনি রামু উপজেলার পানিরছড়া গ্রামের শহর আলীর ছেলে। ইয়াবা বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করেছে র‍্যাব। 

র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শরাফত ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি টেকনাফ থেকে কক্সবাজার শহরের দিকে রওনা দেয়। মাইক্রোবাসটি টেকনাফ-কক্সবাজার সড়কের বিসিক শিল্প এলাকার (পলিটেকনিক ইনস্টিটিউশনের সামনে) পৌঁছালে র‍্যাব সদস্যরা তা থামায়। সে সময় মাইক্রোবাস তল্লাশি করে ৫১ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় দুই কোটি টাকা। তিনি জানান, ওই সময় ইয়াবা পাচারের দায়ে মাইক্রোবাস থেকে বেলাল হোসেনকে আটক করা হয়।