৫২টি গাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম জমিদারবাড়ির বিভিন্ন জাতের ৫২টি আমগাছ গত শুক্রবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। চৌগ্রাম ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সিংড়া উপজেলার চৌগ্রাম জমিদারবাড়ির সৌন্দর্য ফিরিয়ে আনতে জমিদারবাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ২৪৭টি গাছ লাগানো হয়। শুক্রবার রাতে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এসব গাছের মধ্যে ৫২টি আমগাছ কেটে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, ‘আমরা ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেব। নতুন করে আরও গাছ লাগাব।