৫২টি নাশকতার মামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে পেট্রলবোমা হামলা চালিয়ে মানুষ হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ৫২ মামলার পলাতক আসামি ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ও বর্তমানে শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক আলাউদ্দিন সোহেল (৩২) গ্রেপ্তার হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহরতলির সাবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুর রহমান মণ্ডল রাতে আলাউদ্দিন সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ৫ জানুয়ারির পর থেকে বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধে বগুড়ায় ৭০টির মতো নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে ৫ ফেব্রুয়ারি ওা ৭ ফেব্রুয়ারির পেট্রলবোমা হামলাসহ ৫২টি নাশকতার ঘটনায় আলাউদ্দিন সোহেলের বিরুদ্ধে মামলা হয়। সবগুলো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এত দিন তিনি আত্মগোপনে ছিলেন।