৫৩ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বৃহস্পতিবার ৫৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার একই স্থান দিয়ে অনুপ্রবেশের সময় আটক করা হয় ২০ জন রোহিঙ্গাকে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বিজিবি ১৩৩ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত
পাঠিয়েছে।