প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় ৫৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চরদুয়ানী-সংলগ্ন বলেশ্বর নদ থেকে কোস্টগার্ডের সদস্যরা ওই সার জব্দ করেন। কোস্টগার্ডের দাবি, পাচারকালে ওই সার জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ বলেন, বলেশ্বর নদ দিয়ে যাওয়ার সময় একটি নামবিহীন ট্রলার থেকে ৫৪ বস্তা টিএসপি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।