৫৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় শিবিরের চারজন কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ওসি শেখ এমদাদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।