৫৫ হাজার ইয়াবা বড়িসহ চারজনকে আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৫৫ হাজার ইয়াবা বড়ি, একটি গাড়ি ও যন্ত্রাংশসহ চারজনকে আটক করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করা হবে বলে গণমাধ্যম-কর্মীদের জানানো হয়েছে।