৫৫৬ যাত্রীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ৫৫৬ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার ৪২৫ টাকা আদায় করা হয়। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাইদুর রহমান জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব