৫৮ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজ বাহার আলী শেখ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের তালিকাভুক্ত ৩ সন্ত্রাসীসহ ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে সদর থানা থেকে ২৫ জন, হরিণাকুণ্ডু থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ৩ জন এবং শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ১৮ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ জন গ্রেপ্তার হয়েছে।