৫৮ মুঠোফোন সেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫৮টি মুঠোফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে দুবাই থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে আসা যাত্রী ইয়াছিনের কাছ থেকে সেটগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, আমদানি নীতি লঙ্ঘন করে বিক্রির জন্য এসব মুঠোফোন সেট আনার কারণে তা জব্দ করা হয়েছে। মুঠোফোন সেটের মধ্যে ৪৬টি স্যামসাং ও ১২টি এইচটিসি ব্র্যান্ডের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।