প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ৫৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে লেদা বিওপির নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় নাফ নদীর পাশের এলাকায় সন্দেহভাজন কয়েক ব্যক্তি ঘোরাফেরা করছিল। থামার সংকেত দিলে তারা পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটিতে ৫৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।