৫৮টি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার সকালে কাস্টম কর্তৃপক্ষ ৫৮টি সোনার বার উদ্ধার করেছে। এগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা আবদুল্লাহ আল আমীন (৩০) নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দরে দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমের সহকারী কমিশনার তপন চক্রবর্তী প্রথম আলোকে জানান, দুবাই থেকে আসা বিজি দুবাই বিমানের যাত্রী আল আমীনের বেল্টে সোনার বারগুলো বাঁধা ছিল। এসব বারের ওজন প্রায় সাত কেজি। আল আমীনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।