৫৯ জনের নামে পাল্টাপাল্টি মামলা গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে গত রোববারের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত সোমবার রাতে লোহাগড়া থানায় এ মামলাগুলো হয়। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়পুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান ও নাজমুল করিমের সমর্থকদের মধ্যে রোববার সকালে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন।
সংঘর্ষের ঘটনায় নাজমুলের সমর্থক মুন্নু মোল্লা বাদী হয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী সৈয়দ মসিয়ূর রহমান ও জয়পুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনিরুজ্জামানসহ ৩৪ জনকে আসামি করে মামলা করেন। একই সময় মসিয়ূরের সমর্থক তোয়াক্কেল শেখ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেন।
লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, এজাহারভুক্ত আহাদ শিকদার, ওহিদুজ্জামান, ইমদাদুল ইসলাম, লিটন ও রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের সংঘর্ষের পরপরই আটক করা হয়েছিল।