৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে করা মামলার ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দিলীপ কুমার দেবনাথ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
পটিয়া পৌরসভার বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীর ভাষ্যমতে, গত বছরের ২১ জুন থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে একই পাড়ার ছয় যুবক তাকে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় গত ৪ জানুয়ারি আদালতে মামলা হয়। আসামিরা হলেন পিয়াল দে, ইমন দে, জনি দে, সুজন দে, সজীব দে ও নয়ন দে।