৬ কোটি ৭২ লাখ টাকার ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুই লাখ ২৪ হাজার ইয়াবা বড়ি ও একটি ট্রলার জব্দ করেছে। এ ঘটনায় মো. হোসেন আহমদ (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বুধবার ভোররাত পাঁচটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া ৩ ও সাবরাং ইউনিয়নের মগপাড়া ৪ নম্বর স্লুইসগেট এলাকায় এই অভিযান চালানো হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, পৃথক অভিযানে উদ্ধার করা ইয়াবা বড়ির মূল্য ছয় কোটি ৭২ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।