৬ লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে পৃথক অভিযান চালিয়ে ছয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান  বলেন, সোমবার রাতে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া থেকে প্রায় দেড় নটিক্যাল মাইল দক্ষিণে একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারটিসহ চারজনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট নাফিউর রহমান আরও জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সেন্ট মার্টিনের পশ্চিমপাড়া সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৫ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।