৬ শ গ্রাম সোনা ও ১১ লাখ টাকাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০০ গ্রাম সোনা এবং নগদ ১১ লাখ টাকাসহ খালেকুজ্জামান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে তাঁকে বিমানবন্দরে ১ নম্বর ক্যানপির সামনে থেকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে জানান, খালেকের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর থেকে পাঁচটি সোনার বার ও ১১ লাখ টাকা পাওয়া গেছে। আটক সোনার দাম ২৫ লাখ টাকার বেশি। খালেকের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। তাঁর এক ভাই সৌদি আরবে বসবাস করেন। ধারণা করা হচ্ছে, ওই ভাই সেখান থেকে সৌদিফেরত বিমানের যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে সোনার চালান পাঠান। ঢাকায় বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে সেসব চালান সংগ্রহ করে আর্থিক লেনদেনের কাজ করেন খালেক।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।