৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৬০ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এমন দাবি করা হয়।

ওই খুদেবার্তার ভাষ্যমতে, গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। এ নিয়ে আর কোনো তথ্য ওই খুদেবার্তায় জানানো হয়নি।