৬০টি গাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মহাসড়কে চলাচল নিষিদ্ধ ৬০টি সিএনজিচালিত অটোরিকশাসহ ব্যাটারিচালিত রিকশা ও নছিমন জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ মহাসড়ক এলাকায় এই অভিযান চালায়। শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে এই অভিযান শুরু হয়েছে।