প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে দেশে তৈরির একটি ওয়ান শুটারগান, একটি গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। বিদ্যুৎ বিশ্বাস উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আবদুল মালেক বিশ্বাসের ছেলে। এ ছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে ২৪ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২৪, হরিণাকুণ্ডু থেকে ৬, কোটচাঁদপুর থেকে ৩ ও মহেশপুর থেকে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।