৬২ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অভিযানে সাব্বির আহম (৩৫) নামের মিয়ানমারের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেলে ও গতকাল রোববার রাতে এ দুটি অভিযান চলে।
বিজিবি-২ এর অধিনায়ক আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ জাদিমুরা এলাকা থেকে ২১ হাজার চার শ ৫২টি ইয়াবাসহ মিয়ানমার নাগরিক সাব্বিরকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবা বিজিবি-২ এর সদর দপ্তরে রাখা হয়েছে। আর আটক সাব্বিরকে টেকনাফ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্মকর্তা আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার হবে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল উপজেলার হ্নীলার ইউনিয়নে অবস্থান নেয় বিজিবি। রাত তিনটার দিকে ইউনিয়নের উত্তর জাদিমুরার বেড়িবাঁধের ওপর দিয়ে দুজন লোক হেঁটে যাচ্ছিলেন। তখন তাঁদের থামার সংকেত দিলে তাঁরা একটি ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে।