৬৫টি ভারতীয় গরু জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত রোববার রাতে ভারতীয় ৬৫টি গরু জব্দ করেছেন বিজিবির সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গরু চোরাকারবারিদের দৌরাত্ম্য
বেড়ে যায়। বিভিন্ন কৌশলে তাঁরা ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। বিষয়টি বিজিবির সদস্যরা টের পান। রোববার রাতে বাঘারচর, কুমারেরচর, পাথরেরচর ও মধ্যেরচর গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত থেকে নিয়ে আসা ৬৫টি গরু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো খোলা মাঠে রেখে পালিয়ে যান।