৬৬ হাজার ইয়াবাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে আজ শুক্রবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬৬ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান এ তথ্য জানান।
মোখলেছুর রহমান বলেন, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ হাজার টাকা। আটক করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গ্যারাঙ্গিয়া এলাকার ফোরকান উদ্দিন (২১), কক্সবাজারের টেকনাফ থানার মৌলভীপাড়া এলাকার শাহ জাহান (২৫) ও নয়াপাড়া এলাকার হারু (২১)। তাঁরা চট্টগ্রাম ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।