৬৭ জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরসহ দক্ষিণ বিভাগের দায়িত্বে থাকা নৌ পুলিশ ১ থেকে ২১ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭ জেলেকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। আটককৃতদের মধ্যে চাঁদপুর সদরে ২৬ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ২৮ জন। এ বিষয়ে দক্ষিণ বিভাগের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাইয়ুম জানান, নৌ পুলিশ ২১ দিনে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও কক্সবাজার জাটকা অভয়াশ্রম এলাকায় অভিযান চালায়।