প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের শাহপরান থানা এলাকার কল্লোগ্রামে ব্যবসায়ী আশিক আহমদের বাসায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ মালামালসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চারজনের বাড়ি হবিগঞ্জে। বাকি তিনজন সিলেট ও সুনামগঞ্জের। শাহপরান থানার ওসি শাহজাহান মুন্সি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতেরা ডাকাতির কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।