৭ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দরে সাততলা একটি ভবনের ওপর থেকে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক রংমিস্ত্রি মারা গেছেন। শুক্রবার সকালে বন্দরের রুপালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের বাড়ি শহরের পশ্চিম দেওভোগ এলাকায়। তাঁর ছেলে জাহাঙ্গীর আলম জানান, তাঁর বাবা রুপালি আবাসিক এলাকার একটি সাততলা ভবনে রঙের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহন হন। স্থানীয় লোকজন তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।