৭ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে যাত্রীবেশে এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাইকালে সাত মহিলা ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক নারীরা হলেন আয়েশা আক্তার, জাহানারা আক্তার, সুমি আক্তার, কুলসুম বেগম, শিল্পী, তাসলিমা বেগম ও নাছিমা বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা বেলা দুইটার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাতে ওঠেন ওই সাত নারী। লেগুনাটি কিছু দূর যাওয়ার পর ওই নারীরা লেগুনার অপর এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এ সময় ওই নারীর চিৎকার শুনে চালক লেগুনা থামান। আশপাশের লোকজন এসে ওই সাত নারীকে ধরে ফেলেন। পরে লোকজন ওই নারীদের কাছ থেকে চেইনটি উদ্ধার করেন এবং তাঁদের পুলিশে সোপর্দ করেন। গাজীপুর প্রতিনিধি|