৭ মানবপাচারকারী আটকের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা তালিকাভুক্ত মানবপাচারকারী। আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাংয়ের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক সাতজন হলেন, শহীদুল ইসলাম (২৫), জাফর আলম (২৭), নজির আহমদ (৩৫), জহির আহমদ (৬০), মো. ফরিদ (৫৫) জাফর আলম (৪৩) ও বদি আলম (২৯)।

পুলিশের দাবি, আটক সাতজন সমুদ্রপথে মানবপাচার করতেন। তাঁরা তালিকাভুক্ত মানবপাচারকারী। তাঁদের বিরুদ্ধে থানায় মানবপাচারে জড়িত থাকার বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও ঘোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। বিকেলে তাঁদের কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।