৭০ জনের বিরুদ্ধে হচ্ছে অর্থ আত্মসাৎ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের সাবেক উপসহকারী প্রকৌশলীসহ ৭০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কমিশন এসব মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। শিগগিরই তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।
দুদক সূত্র জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে জেলা পরিষদের প্রকল্পগুলোর মধ্য থেকে ১৫টি ভুয়া ও অস্তিত্বহীন প্রকল্পের বিপরীতে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত রেকর্ড ও নথিপত্র নষ্ট করে ফেলা হয়।
এসব অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে। সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম, দুই সহকারী পরিচালক শেখ আবদুস সালাম ও আবুবকর সিদ্দিক অনুসন্ধান করেন। অনুসন্ধান শেষে তাঁরা মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন করে।