৭০ শতক জমির টমেটোগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে দুর্বৃত্তরা দুই কৃষকের ৭০ শতক জমির টমেটোগাছ কেটে ফেলেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল করিম বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে ধূনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের কালেরপাড়া গ্রামের পারলক্ষ্মীপুর মৌজার গাইমারা মাঠে গ্রামের রেজাউল করিম ও মনিরুজ্জামান আড়াই মাস আগে ৭০ শতক জমিতে টমেটোর চারা রোপণ করেন। সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সম্পূর্ণ জমির টমেটোগাছ কেটে ফেলে। এ ছাড়া জমির পাশের ১২টি ইউক্যালিপটাস গাছও কেটে ফেলা হয়েছে।