৭০ হাজার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার নাফ নদী-সংলগ্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে ৭০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একদল সদস্য নাইট্যংপাড়ায় অভিযান চালান। এ সময় ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আবদুল আমিন (৩০) ও মো. রফিককে আটক করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।