৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টেক্সটাইল গেট এলাকার দি পলি প্রিন্টিং প্যাক নামের একটি প্রতিষ্ঠান থেকে ৭০০ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা প্রথম আলোকে বলেন, দি পলি প্রিন্টিং প্যাককে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা করা হয়নি। আগামী রোববার তাদের বিষয়ে শুনানি হবে। এরপর জরিমানার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আদেশ অমান্য করে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করায় চট্টগ্রাম নগরের কালুরঘাট নেক্সাস শিল্প এলাকার রীফ লেদারকে গত রোববার ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ ছাড়া তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে অবমুক্ত করায় একই এলাকার সামদানী ওয়াশ নামের একটি ওয়াশিং ফ্যাক্টরিকে সেদিন ৬২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।