৭২ রাষ্ট্রপ্রধানের অর্থ পাচার ও কর ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় ধনাঢ্য ও ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকি ও অর্থ পাচারের বড় এক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। এই ব্যক্তিদের তালিকায় আছেন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক ৭২ জন রাষ্ট্রপ্রধান।
মোসাক ফন্সেকা নামে পানামার একটি আইনি প্রতিষ্ঠান এ কাজে সহায়তা করেছে। ওই প্রতিষ্ঠানের ১ কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হয়েছে। এসব নথি কে বা কারা ফাঁস করেছে, তা জানা যায়নি। তবে তা পৌঁছে গেছে ৭৮টি দেশের ১০৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে। অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার একটি ব্যাংক এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।