৭২০ বোতল ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের আজিজ সরদার মোড় থেকে গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলির বডির ভেতর থেকে ৭২০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় নয়ন মালিথা নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসিন্দা। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া জানান, তিনি ট্রলির বডির ভেতরে ফেনসিডিল রেখে ঝালাই করে আটকে দিয়ে চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।