প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার এক যাত্রীর কাছ থেকে ৭৭ লাখ টাকার সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় আটক যাত্রী মোহাম্মদ রফিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সুশান্ত পাল বলেন, সকাল পৌনে আটটার দিকে দুবাই থেকে চট্টগ্রামে এসে নামেন মোহাম্মদ রফিক। ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর শরীর তল্লাশি করে ১৪টি সোনার বার ও ৭৭টি সোনার চেইন উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৮৭০ গ্রাম। উদ্ধার করা সোনার দাম প্রায় ৭৭ লাখ টাকা।