৮ গাড়ি ভাঙচুর পিকআপে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আটকের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাতেও তাঁর নিজ উপজেলা পেকুয়ায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পেকুয়া-বরইতলী সড়কের আশরাফুল উলুম মাদ্রাসার সামনে রাত ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতির মালিকানাধীন পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে সদর ইউনিয়নের মিয়াপাড়া ও চৈরভাঙ্গা এলাকায় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। সকালে চড়াপাড়া এলাকায় একটি ট্রাক ও দুটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরান জাদিদের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে কামরান জাদিদ মুঠোফোনে বিষয়টি অস্বীকার করেন। পেকুয়া থানার ওসি আবদুর রকিব বলেন, আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।