৮ জনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী লক্ষ্মীকোল এলাকায় গতকাল শুক্রবার ভোররাতে গরুচোর সন্দেহে আটজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গণপিটুনির শিকার আটজন হলো ফরিদপুর সদর উপজেলার সবুজ হোসেন, আবু হাসান ও রেজাউল ইসলাম এবং বোয়ালমারী উপজেলার কামাল হাসেন, দিদার হোসেন ও মুন্না মিয়া, পাবনার জালাল হোসেন ও জামালপুরের আবদুল লতিফ। মাগুরা সদর থানার এসআই রিপন আহমেদ বলেন, গতকাল ভোর চারটার দিকে ফুলবাড়ী লক্ষ্মীকোল গ্রামের রবিউল ইসলামের বাড়ির গোয়াল থেকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। গরু দুটিকে একটি ট্রাকে তোলার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। তাদের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসে। চোরেরা নিজেদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গরুর মালিক রবিউল ইসলাম, প্রতিবেশী মিজানুর রহমান ও কুতুব উদ্দিন আহত হন।