৮ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের হালিমাপাড়া এলাকা থেকে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ আট মামলার আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর সহযোগীরা পালিয়ে যান।
পুলিশ বলছে, কক্সবাজারের পাহাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত শাহাব উদ্দিন। নিজ নামে সন্ত্রাসী বাহিনী গঠন করেন শাহাব উদ্দিন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, দেড় বছর আগে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় শাহাব উদ্দিন ডান পা হারিয়েছিলেন। তাঁ বিরুদ্ধে সদর থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখলসহ আটটি মামলা রয়েছে।