৮টি পিস্তলসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি-চকঘোড়াপাখিয়া এলাকায় গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০টি গুলিসহ মো. আলাউদ্দীন (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। অস্ত্রগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে দাবি করেছে র্যা ব।
আটক আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিমুদ্দীন মণ্ডলের ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ আলাউদ্দীনকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যা ব। এ সময় র্যা ব-৫ রাজশাহী অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল চকঘোড়াপাখিয়া এলাকায় অস্ত্র ব্যবসায়ীদের একটি চক্রের গতিবিধির ওপর নজর রাখছিল।