৮টি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে দুবাই থেকে দেশে ফেরা যাত্রী মোহাম্মদ পারভেজের দেহ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার রেজভী আহমেদ বলেন, ‘এই যাত্রীর কাছে সোনার বার রয়েছে—আমাদের কাছে এমন আগাম তথ্য ছিল। কিন্তু তাঁর ব্যাগ ও শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যাত্রী স্বীকার করেন, তাঁর পায়ুপথে সোনার বার লুকানো আছে। পরে ওই যাত্রী বাথরুমে গিয়ে বারগুলো বের করে আনেন।’