৮০ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৮০ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরে ওই অভিযানে জাটকাগুলো জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমানের তত্ত্বাবধানে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ‘এম ভি লালী’ নামের যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৮০ মণ জাটকা জব্দ করা হয়।