৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে গতকাল সোমবার একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে নাফ নদীর জলিলের দিয়া সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় টহল দলের সদস্যরা একটি নৌকাকে থামার সংকেত দেন। এ সময় নৌকায় থাকা তিন-চারজন ব্যক্তি নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। পরে ওই নৌকায় ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। নৌকাটি জব্দ করা হয়েছে।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্য দুই কোটি ৪১ লাখ টাকা।