৮৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ৩৩ জন কর্মীসহ ৮৫ জনকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই শরিফুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীদের মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ৫ জানুয়ারির নির্বাচনের আগের সহিংস ঘটনায় একাধিক মামলা রয়েছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।