৮৫ ভরি সোনাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বাসে তল্লাশি চালিয়ে ছয়টি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো তাঁর জুতার ভেতরে ছিল। এর ওজন ৮৫ ভরি। গ্রেপ্তার অলক দের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া জানান, সোনা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|