৮৬ ভরি স্বর্ণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর গ্রামের রফিক মোড়লের বাড়িতে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৮০ ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। একই রাতে বরাইদ গ্রামের সৌদিপ্রবাসী মজনু সরকারের বাড়িতে হানা দেয় আরেকটি ডাকাত দল। ১০-১২ জনের একটি সশস্ত্র দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আট হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কালীগঞ্জ থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, লুট করা স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।