৮৬ হাজার ইয়াবা বড়িসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল ও গাজীপুর থেকে ৮৬ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সঞ্জয় সাহা, তৈয়ব ও ওবায়দুল। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এঁদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খুরশিদ আলম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোর ছয়টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে তৈয়ব ও ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। এঁদের তল্লাশি করে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এই দুজনের কাছ পাওয়া তথ্য অনুযায়ী পরে গাজীপুরের মৌচাক এলাকা থেকে ইয়াবার পাইকারি ব্যবসায়ী সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাসায় তল্লাশি করে আরও ৭৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
খুরশিদ আলম বলেন, সঞ্জয় কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। পরে এগুলো খুচরা বাজারে বিক্রি করেন তিনি।
এদিকে গতকাল সকালে গেন্ডারিয়ার সতীশ সরকার রোড এলাকা থেকে শামীম ও সেন্টু নামে দুজনকে ৪২১টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যা ব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।