৯টি মোটরসাইকেল উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় গত শুক্রবার রাতে একটি গ্রামের দুটি বাড়ি থেকে চোরাই সন্দেহে নয়টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের পরিদপুর গ্রামের ফেরদৌস আলম, চান মিয়া, নজরুল ইসলাম, আবদুস সালাম, আবদুল বারিকসহ সাত–আটজনের একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় করছেন। খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সালাম ও নজরুলের বাড়ি থেকে নয়টি চায়না পুরোনো মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে ফেরদৌস ও বারিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বারিক ও ফেরদৌসের দাবি, ‘আমরা এই এলাকার কয়েকজন অনেক দিন ধরে পুরোনো মোটরসাইকেল ক্রয়–বিক্রয়ের ব্যবসা করছি। এই মোটরসাইকেলগুলো চোরাই করা না। বৈধ কাগজপত্র আছে।’