৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের বিভিন্ন স্থানে গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ৯০ হাজার ২১১টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ৭২ লাখ টাকা।
বিজিবি-২ টেকনাফের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, বুধবার রাতে জলিলের দিয়া থেকে ৬০ হাজার ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বেড়িবাঁধ এলাকা থেকে ১০ হাজার ২১১ ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া গতকাল বিকেলে দমদমিয়া বেড়িবাঁধ এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।