প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশরাফপুর মোড়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি নছিমন থেকে যৌন উত্তেজক ৯০ হাজার বড়ি জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল বলেন, নছিমনটি মুজিবনগর সীমান্ত দিয়ে আসছিল। টহলরত পুলিশ গাড়ির গতি রোধ করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। তখন গাড়িতে থাকা বিভিন্ন বস্তা তল্লাশি করে ৯০ হাজার পিস বড়ি জব্দ করা হয়।