৯০টি চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৯০টি ল্যাপটপ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন খলিল গাজী, মো. আবুল কালাম, মো. এমদাদুল হক, মো. হাসিবুর রহমান, মো. মনির ব্যাপারী ও মো. মুশফিকুর রহমান।
গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে আটক ও ল্যাপটপ উদ্ধার করা হয়। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের ওয়েবসাইট ডিএমপি নিউজের এক খবরে এসব কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ছিনতাইয়ের একটি ঘটনা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান থেকে ৯০টি ল্যাপটপ উদ্ধার করা হয়।